তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ্ধে মামলা

১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ PM
তাজমিন ও রাজু

তাজমিন ও রাজু © টিডিসি সম্পাদিত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা আবেদন মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান। তিনি জানান, তাজমিনকে কক্সবাজারে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ আদালতে উপস্থাপন করা হলে তা মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে রাজুর বিরুদ্ধে অভিযোগটি উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ রাশেদ। অভিযোগে বলা হয়, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

তাজমিনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলার মধ্যেই রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নতুন এ মামলা হলো। এর আগে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লুলুয়া রিসোর্টের সামনে থেকে রাজুকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ।

তাজমিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে কক্সবাজার থেকে কুমিল্লায় নেওয়ার উদ্যোগ নিয়েছিল পুলিশ। এ উদ্দেশ্যে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারে যায়। তবে রাজুকে হস্তান্তর ও কুমিল্লায় নেওয়ার বিষয়ে আইনি জটিলতা তৈরি হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালক সুমনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬