শাবিপ্রবি পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটি

২১ আগস্ট ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM

© টিডিসি ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতাপ চন্দ্র চৌধুরীকে সভাপতি ও মো. মোতাহের হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কোষাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: জিয়া উদ্দিন। সহ-সভাপতি, সহ-সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং প্রাক্তন ব্যাচগুলোর প্রতিনিধি নিয়ে মোট ৭৭ জনের এই কমিটি গঠন করা হয়। পিএসএস অ্যালামনাই সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমেদ সাধারণ সভার সিদ্বান্ত মোতাবেক সোমবার নতুন এই কমিটির অনুমোদন দেন। 

এর আগে ২৮ জুলাই দিনব্যাপী শাবিপ্রবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা হয়। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা হয়। 

১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে  পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স, পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ নামে বিভাগ থেকে ২৫টির বেশি ব্যাচের শিক্ষার্থী নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তাদের একত্রিত করে গঠিত এই পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬