আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চুয়েটের ইকরাম

৩১ জুলাই ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সৈয়দ মোহাম্মদ ইকরামের সৌজন্য সাক্ষাৎ

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সৈয়দ মোহাম্মদ ইকরামের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) রাজধানীতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচন পরবর্তী এ মনোনয়ন দেওয়া হয়।

এ উপলক্ষ্যে রোববার বিকেলে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬