কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা

২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৬ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:২২ AM
ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন, সরকারে কোন দল যাবে আগে থেকে জানে কেমনে?

এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইয়েন। একদিকে কথা কইবেন, আরেকদিকে ধরা খাইবেন। কথাবার্তা যত কম, ততো ভালো।

তিনি আরও বলেন, আপনারা কি করে শিউর হইলেন, সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে। তখন আপনাদের কি অবস্থা হইবো, সেইটা আগে চিন্তা কইরেন।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি চুরি করবো না, আমার চ্যালা চামুন্ডারাও করবে না। আমার হাইকমান্ডকেও কিছু দিতে হবে না। সুতরাং আমার মানুষ তাদের জন্যে বরাদ্দ যা আসবে, পুরোটা পাবে। এখানে কোনে রকম নয় ছয় চলবে না।

তিনি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নজর এ আসনে আছে। আমি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। তারা আমার বাসায় এসেছিলেন, প্রায় ঘণ্টাখানেক তাদের সঙ্গে আলাপ হয়েছে।

সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, এই আসনে তাদেরকে আমি সাবধান করে দেই। কোনো দল যাতে আগাম মনে না করে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য- এই ভুল যেন তারা না করে। ১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9