মোখা: খোলা থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৩ মে ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাব ও তীব্রতা যশোরে কম থাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল কার্যক্রম চলমান থাকবে। শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

আবহাওয়ার পূর্বাভাস মতে যশোরে মোখার প্রভাব ও আধিক্য কম থাকবে। ফলে আগামীকাল ১৪ মে রবিবার বিশ্ববিদ্যালয়টি সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি ও যথাসময়ে চলবে। সকল বিভাগের চলমান ক্লাস-পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: ৪ শিক্ষা বোর্ডের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এদিকে, মোখার প্রভাবে দেশের ৪টি শিক্ষা বোর্ডের আওতাধীন বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রবিবার (১৪ মে) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাসমূহের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম রবিবার বন্ধ থাকবে।

সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬