বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ

০১ এপ্রিল ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান মুগ্ধ।

শুক্রবার (৩১ মার্চ) ডিবেটিং সোসাইটির কার্যালয়ে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. তাছলিম আহম্মদ, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া, ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন ও ইংরেজি বিভাগের প্রভাষক মঈনুল ইসলাম শাওন। 

নবনির্বাচিত সভাপতি অনিক চৌধুরী তপু বলেন, "আমাকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। বিতর্কের উন্নতির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সেইসাথে বিতর্ক চর্চার সাহায্যে যুক্তিবাদী মানুষ গড়ে তোলে সকল নেতিবাচকতাকে পাশ কাটিয়ে বশেমুরবিপ্রবিকে সকল ইতিবাচক কাজের ব্র‍্যান্ড হিসেবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা থাকবে আমাদের।" 

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ বলেন, "বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি এতদিন যাবৎ যুক্তির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চার যে কাজটি খুব নিখুঁতভাবে করে এসেছে তাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়াটাকেই আমাদের লক্ষ্য হিসেবে বিবেচনা করছি। দীর্ঘ চার বছর যুক্ত থাকার ফলে পূর্বের নেতৃত্বদের শক্তিশালী দিকগুলো ধারণ করে নতুনত্ব আনার চেষ্টা থাকবে আমাদের।" 

প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে সদস্যদের নির্বাচিত করবেন।

পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে বহিষ্কার জাতীয় ছাত্রশক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬