বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন হাবিপ্রবির ৫৬ শিক্ষক

২৩ ডিসেম্বর ২০২২, ১১:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৬ জন শিক্ষক গবেষণা প্রকল্পের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছেন। তারা ২০২২-২০২৩ অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন। এ অর্থবছরে মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এ বছর ৬৮২ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে যে সকল প্রকল্প প্রস্তাবের পিয়ার রিভিউ কমিটি কর্তৃক বিশেষ গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে সুপারিশ এবং অনুমোদন করা হয়েছে সেসব প্রকল্পে নিযুক্ত ফেলোশিপ প্রাপ্ত শিক্ষকদের নাম প্রকাশ করে। হাবিপ্রবির ৫৬ জন শিক্ষকের ২৮ টি প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: শিক্ষা গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো বয়স রাখতে চায় না সরকার: শিক্ষামন্ত্রী

মনোনীত শিক্ষকগণ প্রতিটি গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ থেকে ৪ লাখ টাকা করে পাওয়ার কথা রয়েছে।

এদিকে, হাবিপ্রবির কৃষি অনুষদ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক এবছরের জন্য গবেষণা অনুদান পেয়েছে ( ১৭ টি)। এছাড়া ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদ থেকে ৩ টি, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৩ টি, মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ১ টি, সিএসই অনুষদ থেকে ২ টি এবং বিজ্ঞান অনুষদ থেকে ২ টি গবেষণা অনুদান মঞ্জুর করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান দেওয়া হয়।

উল্লেখ্য, গতবছর ( ২০২১-২২ অর্থবছর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পান হাবিপ্রবির ৬০ জন শিক্ষক।

গতবার নিষেধাজ্ঞা, এবার অব্যাহতি—মেসিকে ঘিরে বদলে গেল এমএলএস…
  • ২৬ জুলাই ২০২৬
ওজন কমাতে চান? নিয়মিত পান করুন এই ৮ স্বাস্থ্যকর পানীয়
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়নের সেই ৪ প্রশ্নের বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন নি…
  • ২৬ জুলাই ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড
  • ২৬ জুলাই ২০২৬