বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ PM
আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

চলতি অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। আসন্ন এই দুই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আফগানিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রহমত শাহ। এর আগে হাশমতউল্লাহ শহীদিকে সরিয়ে রহমতের হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়।

রহমতের নেতৃত্বাধীন টেস্ট দলে একমাত্র নতুন মুখ রাহমানউল্লাহ জাদরান। প্রথমবারের মতো আফগানিস্তানের জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫ দশমিক ৭৮ গড়ে তার সংগ্রহ ২ হাজার ২৯০ রান। এর মধ্যে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিও রয়েছে। সর্বশেষ ৪টি প্রথম শ্রেণির ম্যাচে দুটি ফিফটিও করেছেন তিনি।

আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে আফগানিস্তান।

এদিকে ত্রিদেশীয় সিরিজের দলে মোহাম্মদ নবী, রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইসহ আফগানিস্তানের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্রিকেটারই রয়েছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতির এই সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

আফগানিস্তানের টেস্ট দল:

রহমত শাহ (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, ইকরাম আলী-খিল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম শাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।

ওয়ানডে দল:

রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলী-খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোগে, এএম গাজনফার, বিলাল সামি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: কাইস আহমদ।

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬