টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি শাবিপ্রবির 

০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ AM
শাবিপ্রবি

শাবিপ্রবি © টিডিসি সম্পাদিত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪ বছর আগেও দেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবস্থান ছিল প্রথম। তবে ক্রমান্বয়ে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরে প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় র‍্যাঙ্কিংয়ে অনেকটাই অবনতি ঘটেছে শাবিপ্রবির। 

প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবির অবস্থান তৃতীয় (যৌথভাবে ১৫তম), যা একসময় প্রথম ছিল। শাবিপ্রবির চেয়ে এগিয়ে থাকা দেশের দুইটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। 

ওয়েবসাইট সূত্রে জানা যায়, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।

যৌথ তালিকায় তালিকায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০ র‍্যাংকে মধ্য রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

তালিকায় ১০০১ থেকে ১২০০ র‍্যাংকে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাক), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

এদিকে তালিকায় ১২০১ থেকে ১৪০০ র‍্যাংকে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর নাম রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবির অবস্থান ছিল তৃতীয়, যা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬০০-৮০০ এর মধ্যে। ২০২২ সালে একধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নেয় শাবিপ্রবি। কোয়াকোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) তথ্যমতে, ২০২৩ সালে ছয় ধাপ পিছিয়ে শাবিপ্রবির অবস্থান হয়েছিল দেশের মধ্যে অষ্টম (বিশ্বে ৪০১-৪৫০তম)। 

কিন্তু ২০২৪ সালে তা পিছিয়ে ১৩তম স্থানে নেমে আসে। নেদারল্যান্ডভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর স্কোপাস ডাটার ওপর ভিত্তি করে প্রকাশিত তালিকায় শাবিপ্রবি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২তম স্থানে অবস্থানে ছিল।

এ ছাড়াও গত বছর স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো প্রকাশিত র‍্যাঙ্কিং-২০২৫ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবনে শাবিপ্রবি ১৮ ধাপ পিছিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮তম স্থানে নেমে আসে। এমনকি দেশে গবেষণায় সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও জায়গা হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তিতে এক সময় দেশ সেরা অবস্থানে থাকলেও এখন ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে।

আন্তর্জাতিক অঙ্গনে দিনদিন সিলেটের উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটির অবস্থানের ব্যাপক অবনতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬