পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যলয় উদ্বোধন

১৪ নভেম্বর ২০২২, ০৬:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যলয় উদ্বোধন

পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যলয় উদ্বোধন © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস)’ কার্যলয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় কক্ষটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। 

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এমন একটি কক্ষ উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ২০১৫ সাল থেকেই এই সংগঠনটি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সব সংবাদ বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সংবাদও প্রত্যাশা থাকবে।’

আরও পড়ুন: ২৩ বছরে পা রাখলো ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ সুখন, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো. জালাল উদ্দিন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস. এম. হাফিজুর রহমান ও জাককানইবিসাসের সাবেক সভাপতি মেহেদী জামান লিজন এবং সাংবাদিক সমিতির সব সদস্য উপস্থিত ছিলেন।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬