জানা গেল তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ

৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ AM
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিতে অবশেষে বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে যাচ্ছেন বলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তব্য দিবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।

অ্যাডভোকেট শিরিন জানান, গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত।

তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন বলেও তাকে জানানো হয়। তবে আকাশপথ নাকি সড়কপথে তারেক রহমান সেখানে যাবেন- এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

সফর উপলক্ষে বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী, বিভাগীয় ও মহানগরসহ ৮ জেলার নেতাদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কথা থাকলে তা একদিন পিছিয়ে নেয়া হয়। পরে সে দিনের সফরও বাতিল করা হয় এবং সফরের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9