গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৩০ জানুয়ারি ২০২৬, ১২:১৬ PM
৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ

৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ © সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জেলা সদরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির একটি দল গোপালগঞ্জে পৌঁছে দায়িত্ব গ্রহণ করে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা ও দায়রা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে রাতের বেলায় ককটেল নিক্ষেপের ঘটনার পর শহরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরই প্রেক্ষিতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জসহ চার জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্নধর্মী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং গত বছরের জুলাই মাসে এনসিপির সমাবেশকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে।

তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্বাস্থ্যখাতে প্রযুক্তির যে অগ্রগতি ৫-১০ বছরে হতো, এখন তা দ…
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএস: নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ জন
  • ১৬ জুলাই ২০২৬
স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? চাঞ্চল্যকর তথ্…
  • ১৬ জুলাই ২০২৬
স্কুল-কলেজের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ জুলাই ২০২৬
শহীদদের স্মৃতি সংরক্ষণে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপনের …
  • ১৬ জুলাই ২০২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence