চাঁদাবাজির দায়ে বহিষ্কার সেই নেতাকে দলে ফেরাল বিএনপি

৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) © সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। একইসাথে তাকে সপদে (সভাপতি) পুনরায় বহাল করেছে দল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পাওয়া গেছে এবং তাকে স্ব-পদে বহাল করার জন্য মৌখিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। সেই প্রেক্ষিতে তাকে পুনরায় নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে বহাল করা হলো।

আরও পড়ুন: জানা গেল তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ

দলে ফেরা প্রসঙ্গে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ছাত্রদল ও যুবদল পেরিয়ে এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি মিশে আছে এবং আমি দলের আদর্শে বিশ্বাসী। আমি দলেই ছিলাম এবং আজীবন দলেই থাকব। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ।’ 

তিনি আরও জানান, ‘আগামী দিনে দলকে শক্তিশালী করতে তিনি সব সময় মাঠে সক্রিয় থাকবেন।’

এর আগে, ৩০ জুলাই (মঙ্গলবার) রাতে বিএনপির এক বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে থানায়ও অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। একই অভিযোগে তখন বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে বিএনপি আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬