বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা

০৮ নভেম্বর ২০২২, ১০:০৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন ফারদিনের মাফারহানা ইয়াসমিন

সাংবাদিকদের সাথে কথা বলছেন ফারদিনের মাফারহানা ইয়াসমিন © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মা ফারহানা ইয়াসমিন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই শঙ্কার কথা জানান তিনি।

ফারহানা ইয়াসমিন বলেন, ‘আমরা তিল তিল করে আমাদের সন্তানদের গড়ি, আর আমাদের সন্তানরা শেষ হয়ে যায়। এইটা তো সরকার দেখল না। আজকে কেস (মামলা) হবে, পরশুদিন বের হয়ে চলে যাবে, দেশে এই তো হচ্ছে। এ কারণেই আরেকটি ছেলের ক্ষতি হয়ে যায়। তা না হলে কারোর সাহস ছিল না আবরার মরার পরে বুয়েটের কোনো ছেলের গায়ে হাত তোলা।’

তিনি বলেন, ‘আমার মেধাবী ছেলেটা বুয়েটে পড়তে যাইয়ে শ্যাষ হইয়ে আসছে। আমরা তিল তিল করে সন্তানরে গড়ছি, কিন্তু সন্তান শেষ হয়ে গেল। এত কলিজা কাদের আছে তাদের তো আপনারা খুঁজে বের করতে পারেন না।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার দাবি কী পূরণ করতে পারবেন আপনারা? আমার সন্তান ৩ দিন ধরে নিখোঁজ। আপনারা তো খুঁজে আনতে পারেন নাই। আপনাদের কী বলব, আপনারা তো শুধু বলেই চলে যান।’

তিনি আরও বলেন, ‘বুয়েটে তো আরও একটি ছেলে মারা গেল, তো আপনারা কী করতে পারছেন বলেন? আপনারা তো শুধু রিপোর্ট লিখবেন। আর কিচ্ছু করার নাই আপনাদের।’

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950