আপনাদের এই ‘না’-কে ‘হ্যাঁ-তে পরিণত করবে জনগণ : শিবির সেক্রেটারি

৩০ অক্টোবর ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪৩ PM
প্রতীকী ছবি ও ইনসেটে নুরুল ইসলাম সাদ্দাম

প্রতীকী ছবি ও ইনসেটে নুরুল ইসলাম সাদ্দাম © টিডিসি সম্পাদিত

আপনাদের এই ‘না’-কে ‘হ্যাঁ-তে পরিণত করবে জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে সাদ্দাম বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিরপেক্ষ নিয়োগের প্রস্তাবনায় বিএনপির ‘না’। যা খুবই দুঃখজনক। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন শুরু হয়েছিল মূলত সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে। ফ্যাসিবাদী আমলে এ জাতি দেখেছে—কীভাবে ছাত্রলীগকে ভাইভার মাধ্যমে বাছাই করে নম্বার বাড়িয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবিচার করা হয়েছে। 

তিনি বলেন, বিএনপির শাসনামলেও চাকরি প্রত্যাশীদের অভিজ্ঞতা সুখকর ছিল না। ২৭তম বিসিএসে একটি নির্দিষ্ট কলেজ থেকে একসাথে প্রায় ২৫ জন এএসপি নিয়োগ পাওয়া—এটিও ছিল জঘন্য অনিয়মের দৃষ্টান্ত। জুলাই সনদে সাংবিধানিক ও নিরপেক্ষ নিয়োগব্যবস্থার বিরুদ্ধে বিএনপির অবস্থান শিক্ষার্থীদের উদ্বিগ্ন করে তুলেছে। 

ক্ষমতায় আসার আগেই বিএনপি নেতাদের উচ্চারিত বক্তব্য—“রিটেন পাশ করো, ভাইভা আমি দেখব”— পূর্বের রাজনৈতিক প্রভাব এবং পক্ষপাতদুষ্ট নিয়োগব্যবস্থা ফিরিয়ে আনারই ইঙ্গিত। সংস্কার কমিশনের পিএসসি নিয়োগ-সংক্রান্ত সুপারিশে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, যা পিএসসির নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থার প্রতি তাদের অনীহাকে স্পষ্ট করে। অথচ অন্যদিকে তারা বেকার ভাতা চালুর প্রতিশ্রুতি দিচ্ছে। যে অধিকার আমাদের—স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ—সেটি কেড়ে নিয়ে বেকার ভাতা দিয়ে আমরা কী করব? জনগণ আপনাদের এই ‘না’-কে ‘হ্যাঁ’-তে পরিণত করবে, ইনশাআল্লাহ।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬