শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের সভা আজ

২১ এপ্রিল ২০২২, ০৯:৫০ AM
শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে আজ সভায় বসছে মন্ত্রণালয়

শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে আজ সভায় বসছে মন্ত্রণালয় © ফাইল ফটো

নতুন শিক্ষা আইন করতে খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির সভায় এটি চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা রয়েছে। বুধবার এ তথ্য গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তার।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে এ সংক্রান্ত কমিটির সভা রয়েছে। আশা করছি, সভায় আইনটির খসড়া চূড়ান্ত করে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব। পরে বিধি অনুযায়ী কার্যক্রম শুরু হবে।’

আরো পড়ুন: দ্বিতীয় ধাপে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা যে জেলা-উপজেলায়

এর আগে গত ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী এক আলোচনা সভায় বলেন, শিক্ষা আইন চূড়ান্ত করার কাজ শেষের দিকে। কমিটি আইনটি পর্যালোচনা করেছে। শিগগিরই আইনের খসড়া সংসদে উঠবে। শিক্ষার কাঠামো ঠিক রাখা, অসংগতি-অনিয়ম দূর করার জন্য দীর্ঘদিনের প্রত্যাশা শিক্ষা আইন।

জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকের পর কিছু পরিবর্তন-পরিমার্জন করে সংসদে পাঠানো হবে আইনটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬