১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন

০১ ডিসেম্বর ২০২১, ০৩:১২ PM
১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন

১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন © ফাইল ছবি

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার এই সিলেবাস বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হবে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন।

তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন দেওয়া হয়েছে। আমরা আজই এটি এনটিআরসিএর কাছে পাঠানোর চেষ্টা করবো।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত সিলেবাস এনটিআরসিএতে আসার পরপরই সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এরপর গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের প্রার্থীদের কাছে নতুন করে আবেদন গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো সংশোধিত সিলেবাস আমাদের কাছে পাঠানো হয়নি। এটি আসার পর দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা।

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950