বেসরকারি বিশ্ববিদ্যালয়

অ্যাক্রিডিটেশন বিধিমালা চূড়ান্তকরণের সভা ১৯ অক্টোবর

১৫ অক্টোবর ২০২১, ০৩:১৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন বিধিমালা চূড়ান্তকরণের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাক্রিডিটেশন বিধিমালা-২০২১ আলোচনাপূর্বক চূড়ান্তকরণের লক্ষ্যে অনুষ্ঠেয় সভাটি ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন।

বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬