‘সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’

১৪ আগস্ট ২০২১, ০৪:১৩ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে আসলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

শনিবার (১৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, এই মুহূর্তে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। কেননা সবার কাছে জীবনের নিরাপত্তাটা আগে। আমরা কেউ চাইবো না আমাদের ছেলে-মেয়েদের ক্ষতি হোক। কিংবা অন্য কারো ক্ষতি হোক। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ, আমরা সে অনুযায়ীই আগাচ্ছি।

তিনি আরও বলেন, সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে কবে সংক্রমণের হার কমবে, আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি বলতে পারছি না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সংক্রমণেরা হার কমানো সম্ভব। এক্ষেত্রে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০তম বর্ষ আজ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা
  • ২৭ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্র…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার কারণ জানাল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা
  • ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৭ আগস্ট ২০২৬