ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপের ঘটনায় তদন্ত কমিটি

২৭ জুলাই ২০২১, ১০:৪১ PM
অধ্যক্ষ কামরুন নাহার

অধ্যক্ষ কামরুন নাহার © ফাইল ফটো

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ ফেসবুকে ভাইরাল হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটির অপর সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

ভাইরাল হওয়া ওই ফোনালাপে অনেক কথার মধ্যে কিছু অশ্লীল কথাও রয়েছে। ‘বালিশের নিচে পিস্তল রাখার’ কথাও রয়েছে ওই ফোনালাপে। এই ফোনালাপের বিষয়টি দু’দিন ধরে ফেসবুকে ব্যাপক আলোচিত হচ্ছে।

তবে অধ্যক্ষ কামরুন নাহার দাবি করেন, ফোনালাপের কথাগুলো তার নয়। যারা অবৈধ ও অনৈতিক সুবিধা চেয়েও পাননি, তারাই এসব ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন, ‘এডিট’ করে এটি করা হয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে গত বছরের ডিসেম্বরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬