চাকরিতে প্রবেশের বয়স ৩২ না হলেও কেউ ক্ষতিগ্রস্ত হবে না

২৪ এপ্রিল ২০২১, ০৭:০১ PM
ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন © ফাইল ফটো

করোনার মহামারীর কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা না হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। যাদের বয়স ৩০ বছর পার হয়ে গেছে তারাও যেন আবেদন করতে পারেন সেভাবেই সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার একটি দাবি তোলা হয়েছে। তবে সেটি এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব হবে না। তবে আমরা চাকরিতে প্রবেশের বয়স ছয় মাস বৃদ্ধি করেছি। এটি বহাল রয়েছে। করোনার কারণে যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে তারা যেন সুযোগ পান সেই ব্যবস্থা করা হয়েছে।

ফরহাদ হোসেন বলেন, করোনা মহামারী শুরুর আগে যে সার্কুলারগুলো হয়েছে, সেগুলোতে আবেদনের সময় প্রার্থীদের বয়স যত ছিল, সেটিই থাকবে। আমরা চাকরি প্রত্যাশীদের এই সুযোগটি দেব। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেছি। ফলে চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা না হলেও চাকরিপ্রত্যাশীদের কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর যে দাবি সেটি নিয়ে আলোচনা করার সুযোগ এই মুহূর্তে নেই। আমরা আগে করোনা মহামারী থেকে বেরিয়ে আসি। তারপর এই বিষয়টির একটি সুন্দর সমাধান করবো।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬