জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন না করতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৬ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার দাবিতে আন্দোলন না করতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায়  সাংবাদিকদের সাথে আলাপকালে এই অনুরোধ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সেশনজট মুক্ত হয়েছে। শিক্ষার্থীদের বিসিএস নিয়ে যে উদ্বেগ ছিল সেটিও কেটে গেছে। তাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ করব তারা যেন পরীক্ষার জন্য কোনো আন্দোলন না করেন। আমরা যথা সময়ে তাদের পরীক্ষার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আমরা তিন মাস পর সব পরীক্ষা নিবো। এই সময় হয়তো শিক্ষার্থী কিছু সমস্যা হবে। তবে বৃহত্তর স্বার্থে তারা সরকারের এই সুচিন্তিত সিদ্ধান্ত মেনে নেবেন বলেই আমরা প্রত্যাশা করছি। শিক্ষার্থীদের কারো প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬