মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’, গেজেট প্রকাশ

২৯ অক্টোবর ২০২০, ০৩:৫৮ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লগো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লগো © ফাইল ফটো

সবক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার(২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদেরকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

ওই আইনের সাথে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

‘প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়’
  • ১৩ আগস্ট ২০২৬
জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চা…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ৪ দাবি ডাকসুর
  • ১৩ আগস্ট ২০২৬
বাগেরহাটে ২২ কেজির দাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখে
  • ১৩ আগস্ট ২০২৬
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ চীনে, করুন আবেদন
  • ১৩ আগস্ট ২০২৬