স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়

০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ ছাড় করা হয়েছে। এ জন্য অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে মোট ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষকরা এ অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন।

আজ সোমবার (২ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মে ও জুন ২০২৬ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ ৮ কোটি টাকা অনুদান বিতরণকারী অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হয়েছে।

এতে আরও জানানো হয়, চলতি বছরের গত ১৯ জুলাই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে অর্থ ছাড়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে ১৬ জুলাই ২০২৬ তারিখে এ-সংক্রান্ত সরকারি অর্থ হস্তান্তর করা হয়।

বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950