প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা কবে—প্রশ্নের জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী

০২ জুলাই ২০২৬, ০৩:১৬ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

প্রতিষ্ঠান প্রধানের ভাইভা আগামী দুই সপ্তাহের মধ্যে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মামলায় গত পরশুদিন স্টে অর্ডার পেয়েছি ৩ মাসের। সেটাও আমাদের অ্যার্টনি জেনারেল সাহেব ভ্যাকেট করে দেবেন। আমাদের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ভাইভা আগামী দুই সপ্তাহের শুরু হবে। আদালত থেকে ক্লিয়ারেন্সটা পেলেই হবে। কিছু হলেই আসলে আদালতে চলে যায় এবং আমাদের কাজে বিঘ্ন ঘটে। আদালত এটা বুঝতে পেরেছেন এবং যথেষ্ট সদয় হয়েছেন।

আরও পড়ুন: প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএসসিতে

এ সময় তিনি বলেন,  ‘আদালতের রায় পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল ফোন করে জানালেন, তখনই আমি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আমরা এই নিয়োগটি কতটা দ্রুত করতে পারি।’

মন্ত্রী আরও বলেন, ‘উনি তাৎক্ষণিকভাবে বলেছেন, আপনি রিকুইজিশনগুলো পাঠান। আজকেই আমি প্রায় ঘণ্টাখানেক আগে আমাদের শিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছি, আপনারা রিকুইজিশন তৈরি করবেন। আজ বিকেলের মধ্যেই আমরা পিএসসিতে এই রিকুইজিশনগুলো পাঠাব, যাতে তারা বিশেষ ব্যবস্থায় এই নিয়োগগুলো দিতে পারে।’

তিনি বলেন, পিএসসি চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছেন বিশেষ ব্যবস্থায় কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্য প্রয়োজনীয় বাজেটেরও ব্যবস্থা রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমরা বলেছি, আমাদের যে অংশটুকু করার প্রয়োজন, সেটি আমরা দ্রুত সম্পন্ন করে দেব। এরপর আপনারা যেন অবিলম্বে কার্যকর ভূমিকা নেন।’

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬