প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএসসিতে

০২ জুলাই ২০২৬, ০২:৪৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ PM
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে আজ বিকেলের মধ্যেই ৩২ হাজার পদের চাহিদাপত্র (রিকুইজিশন) সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সময় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘আদালতের রায় পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল ফোন করে জানালেন, তখনই আমি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আমরা এই নিয়োগটি কতটা দ্রুত করতে পারি।’

মন্ত্রী আরও বলেন, ‘উনি তাৎক্ষণিকভাবে বলেছেন, আপনি রিকুইজিশনগুলো পাঠান। আজকেই আমি প্রায় ঘণ্টাখানেক আগে আমাদের শিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছি, আপনারা রিকুইজিশন তৈরি করবেন। আজ বিকেলের মধ্যেই আমরা পিএসসিতে এই রিকুইজিশনগুলো পাঠাব, যাতে তারা বিশেষ ব্যবস্থায় এই নিয়োগগুলো দিতে পারে।’

তিনি বলেন, পিএসসি চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছেন বিশেষ ব্যবস্থায় কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্য প্রয়োজনীয় বাজেটেরও ব্যবস্থা রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমরা বলেছি, আমাদের যে অংশটুকু করার প্রয়োজন, সেটি আমরা দ্রুত সম্পন্ন করে দেব। এরপর আপনারা যেন অবিলম্বে কার্যকর ভূমিকা নেন।’

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬