শিক্ষা ক্যাডার ছাড়লেন বিসিএসের ৫ কর্মকর্তা

০৫ মে ২০২৬, ০৫:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

অন্য ক্যাডারে যোগ দিতে বিসিএস শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। প্রশাসনসহ কয়েকটি বিসিএস ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক (পদার্থবিজ্ঞান) মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

এরমধ্যে মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদ, মো. মহি উদ্দিন ৪৪তম বিসিএস (আনসার) ক্যাডারে সহকারী পরিচালক/জেলা এবং মো. আশরাফুল ইসলামকে ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

আরেক প্রজ্ঞাপনে ফেনীর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আবদুল্লাহ আল লিমন ও সিলেটের সোনাগাজী বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আপেলকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

এরমধ্যে আবদুল্লাহ আল লিমন ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আপেলও ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬