২০২৭ সালের এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে, সম্ভাব্য সময় জানালেন শিক্ষামন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান।

আরও পড়ুন: এগিয়ে আসছে ভর্তি পরীক্ষা, যা বললেন শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সে সময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চান বলে তিনি জানান।

একই কারণে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান মন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

চোর ধরতে ছাত্রদলের দুই নেতার অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোট…
  • ২২ জুলাই ২০২৬
এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ জুলাই ২০২৬
নুডলসের প্যাকেট হাতে নেওয়ার আগে খেয়াল রাখুন এসব বিষয়
  • ২২ জুলাই ২০২৬
মামদানির হাতে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার নেই
  • ২২ জুলাই ২০২৬
ময়মনসিংহে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ২২ জুলাই ২০২৬
হামে মৃত্যু ৮০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন
  • ২২ জুলাই ২০২৬