পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর আগস্টের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

২৮ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাউশির প্রশাসন শাখা থেকে এ তথ্য পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকেলে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে পাঠানো বিল সাবমিটের ভিত্তিতে প্রথ লটে ৯৬৮ কোটি টাকা ছাড়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের (জিও) জন্য ফাইল পাঠানো হয়েছে।

মাউশি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের  শুরুতেই শিক্ষক-কর্মচারীদেএ বেতন-ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: প্রকৌশলীদের আন্দোলন কমিটির সভায় যে সিদ্ধান্ত হলো

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে, যার ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬