শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার জন্য মাসে প্রয়োজন ২৭১ কোটি, বছরে কত?

২১ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৫:৩২ PM
জাতীয়করণ আন্দোলন

জাতীয়করণ আন্দোলন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ দিতে মাসে প্রয়োজন হবে ২৭১ কোটি টাকা। অর্থাৎ বছরে (১২ মাসে) এই খাতে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় ৩ হাজার ২৫২ কোটি টাকা। তবে শিক্ষক-কর্মচারীদের বর্তমান বাড়ি ভাড়া বাদ দিলে এ খরচ কিছুটা কম হবে বলে জানা গেছে।

গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জোটের জমা দেওয়া প্রস্তাবনা অনুযায়ী, ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান করলে প্রতি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৮৩ কোটি ৫ লাখ টাকা প্রয়োজন হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৭৮ কোটি ৯৩ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৯ কোটি ৪ লাখ টাকার প্রয়োজন হবে।

বর্তমানে প্রতি মাসে ৫ লাখ ৫০ হাজার শিক্ষক-কর্মচারীকে এক হাজার টাকা হারে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। ফলে এই ৫৫ কোটি টাকা বাদ দিয়ে শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বেতন দিতে হলে সরকারের ২১৬ কোটি দুই লাখ টাকা প্রয়োজন হবে। এক বছরে প্রয়োজন হবে দুই হাজার ৫৯২ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তা জমা দেওয়া হয়েছে অর্থ বিভাগের কাছে।

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল, সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনায় নেয়, তাহলে তারা আপাতত আন্দোলনে যাবেন না।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, প্রস্তাব পাঠানো হয়েছে, তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন, যার জন্য কিছু সময় লাগবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9