সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বীমার আওতায় আসছেন বেসরকারি শিক্ষকরা

০৪ জুন ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৩২ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

অর্থ সংকট মেটাতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

বুধবার (৪ জুন) আসন্ন এইচএসসি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, যারা পেনশনের আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হচ্ছে তিনি অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ অবসরের পর অনেকের অনেক কাজ থাকে- হজে যান, বাড়িঘরের কাজ করেন। প্রতিমাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনক্রমে ৪০ হাজার টাকার কম না হয়। তার যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনো ক্রমে কম যাতে না হয়। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া।

এছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটি দিচ্ছি, সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা। কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব।

 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9