শিক্ষকদের কাছে থেকে অবৈধভাবে অর্থ আদায়, সতর্ক করল মন্ত্রণালয়

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

মিনিস্ট্রি অ‌ডিটের না‌ম করে লালম‌নিরহা‌টে অসহায় শিক্ষকদের কা‌ছে থেকে অবৈধভাবে অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের অবৈধ লেনদেনে কোনো কর্মকর্তা ও কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ শুক্রবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, মিনিস্ট্রি  অ‌ডিটের না‌ম করে লালম‌নিরহা‌টে অসহায় শিক্ষকদের কা‌ছে থেকে অবৈধভাবে অর্থ নেয়া হচ্ছে, এ রকম একটি অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

আরো পড়ুন: অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা

কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে বলা হয়েছে, এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

সেশনজটসহ নানা ভোগান্তির প্রতিবাদে রাবির নৃবিজ্ঞান বিভাগে তা…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
  • ২৪ জুন ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬
মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার
  • ২৪ জুন ২০২৬