নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি আরও পর্যালোচনার আহ্বান

২৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

নতুন কারিকুলামে শিখন পাঠ ও ষান্মমাসিক মূল্যায়ন নিয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে পরীক্ষা ও মূল্যায়নের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞবর্গের সাথে এক মতবিনিময় শেষে এই অনুরোধ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যে মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখতে হবে।

এসময় তিনি এ পর্যবেক্ষণের ফলাফল নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান   মো:ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ।

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬