২১ বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

১৪ নভেম্বর ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ২১ জন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১) সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। পদোন্নতি পাওয়া অধ্যাপকদের তালিকা এখানে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ১০ অক্টোবর ৪৫.০০.০০০০.১৪৭.১২.০০২.২৩.৫৯৯ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬