কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রগতি জানতে চায় মন্ত্রণালয়

২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড

কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড © ফাইল ছবি

কক্সবাজারে বিশেষায়িত মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের অগ্রগতি জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখা। মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের প্রধানকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩ সেপটেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসন সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন ২০১৮-২০২২ সালে অনিষ্পন্ন/বাস্তবায়নাধীন প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। 

আরও পড়ুন: কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রগতি জানতে চায় মন্ত্রণালয়

সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, কক্সবাজারের জেলা প্রশাসক নিজ জেলার ভৌগলিক অবস্থা বিবেচনা করে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনাটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়। এ বিষয়ে ইউজিসি আইন ১৯৭৩ এর ৫ (১) (g) অনুযায়ী মতামত দেওয়ার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রাথমিক মতামত অনুযায়ী সিদ্ধান্তটি বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগকে মতামত জানাতে বলা হয়েছে।

এদিকে সম্প্রতি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে জানিয়ে নিজেদের মতামত শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence