১৭০ কলেজের অধ্যক্ষ হচ্ছেন শিক্ষা ক্যাডার অধ্যাপকেরা

২১ অক্টোবর ২০২৩, ১১:২৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি হওয়া আরও ১৭০টি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকেরা। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অধ্যক্ষ পদে পদায়ন পেতে শিক্ষা ক্যাডার অধ্যাপকদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

শুক্রবার থেকে অধ্যাপকেরা সরকারীকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারছেন। ৩০ অক্টোবর পর্যন্ত ই-মেইলে আবেদনের সুযোগ পাবেন অধ্যাপকেরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে সরকারি হওয়া ১৭০টি কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারীকৃত এ কলেজগুলোয় বদলি বা পদায়নের জন্য ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ই–মেইলে ([email protected]) আবেদন পাঠাতে হবে।

কয়েক মাস আগে সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬