সরকারি হলো আরও একটি স্কুল

১৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ PM
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় © ফাইল ছবি

নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়টি  সরকারি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলো।

বুধবার (১৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্মীকৃত শিক্ষক/কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।’

এর আগে গত ৩ ডিসেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারি করা হয়।

গত ২৭ অক্টোবর যশোরের অভয়নগর উপজেলার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়। 

গত ১৬ সেপ্টেম্বর একই শর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় সরকারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ও গত ১০ জুলাই খুলনার খালিশপুর উপজেলার পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়।

বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬