চট্টগ্রাম-১৩ আসন

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া বিএনপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ PM
সরওয়ার জামাল নিজাম

সরওয়ার জামাল নিজাম © সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রার্থীকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।

নোটিশপ্রাপ্ত সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক এমপি।

নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে।

আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে তাকে। সংশ্লিষ্ট ফেসবুক পেইজে প্রচারিত ভিডিওটি যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ভিডিওটি কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আচরণ বিধিমালার বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত সিনিয়র সিভিল জজ (৩য় আদালত)-এর অস্থায়ী কার্যালয়ে স্ব শরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এদিকে নোটিশ দ্রুত জারি করে জারির প্রতিবেদন অতি দ্রুত কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950