৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: যোগদান-এমপিও না হওয়া শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ

১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে ২০২৫ সালে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের এমপিও হয়নি—এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বরাবর পাঠানো হয়েছে। জানা গেছে, গত ৭ জানুয়ারি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সাথে মতবিনিময় সভা করে শিক্ষা মন্ত্রণালয়। মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।

নির্দেশনায় বলা হয়, এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি বা পদায়নে কোনো সমস্যা রয়েছে কি না, যোগদানকৃতদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকগণের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে প্রেরণ করা প্রয়োজন।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা 

এতে আরও বলা হয়, নির্দেশনায় উল্লেখিত ছক অনুযায়ী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্য হতে যে সব শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি, তাদের তথ্যাদি আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তাকে গালিগালাজের অভিযোগ, দুই দিনের কর্মবিরতিতে বাকৃব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬