৪৪৫ জনকে রি-সুপারিশ করল এনটিআরসিএ

১০ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ৪৪৫ জনকে রি-সুপারিশ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিস্থাপনকৃত শিক্ষকদের যোগদান করতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ বলেছে, ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ৪৪৫ জন সুপারিশকৃত প্রার্থীকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপনকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে SMS যোগে অবহিত করা হয়েছে। প্রতিস্থাপনকৃত প্রার্থীগণকে এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি - ২০২৫ নামক সেবাবক্সে অথবা http://ngi.teletalk.com.bd সাইটে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রধানগণও তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে প্রতিস্থাপনকৃত প্রার্থীদের ক্ষেত্রে Joining Status (Yes/No) পূরণ করার প্রয়োজন নেই।’

সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬