শিক্ষামন্ত্রীর সাথে ইআরএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩ জুলাই ২০১৮, ০৫:১৯ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে সোমবার সচিবালয়ে ইআরএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে সোমবার সচিবালয়ে ইআরএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে নবগঠিত এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইআরএবি)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।  সোমবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সাক্ষাতে মিলিত হয়।

১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।  সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠনের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সব সময় পেয়ে আসছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা চাই।

তিনি বলেন, সাংবাদিকরা সমস্যা ও ভুল-ত্রুটি যেমন ধরিয়ে দেবেন, তেমনি ইতিবাচক দিকগুলোও তুলে ধরবেন।  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।  কারণ এক্ষেত্রে শিক্ষার উন্নয়নের জন্য আমাদের সকলেরই জাতিগত দায়িত্ব রয়েছে। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা দূর করতে মন্ত্রণালয় কাজ করছে।  তাদের গুনগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-ভূক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম-নীতি অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠানগুলো যাতে এমপিও পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।  এক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা হবে, যাতে সঠিক প্রতিষ্ঠানটি এমপিও পায় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকে।

সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ অর্জনে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

যশোরে চলতি মাসেই শুরু হচ্ছে বইপড়া কর্মসূচি
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির কৃতী ২৫ শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন
  • ১৫ আগস্ট ২০২৬
ফলও সবজি ধোয়ার যে ৮ নিয়ম কমাতে পারে জীবাণু সংক্রমণের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড …
  • ১৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ
  • ১৫ আগস্ট ২০২৬
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে ন…
  • ১৫ আগস্ট ২০২৬