পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে দেওয়া হলো ৯ কর্মকর্তাকে

২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ PM
এনসিটিবি ভবন

এনসিটিবি ভবন © ফাইল ফটো

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিতর্কের বদলি অস্থিরতা বাড়ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি)। এবার সরকারি এই সংস্থাটির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, এরা সবাই বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এনসিটিবি থেকে তাদেরকে বদলি করে বিভিন্ন সরকারি কলেজে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া এসব কর্মকর্তারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। এসব কর্মকর্তালা আবশ্যিকভাবে নিজ পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এর আগে গতকাল রবিবার (২৫ অক্টোবর) পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লাকাণ্ডে মু. আব্দুল্লাহ আল যোবায়ের নামে এনসিটিবির আরেক কর্মকর্তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল।

তবে পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে জড়িত প্রাথমিক বাংলা ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণির মূল দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ মো. আব্দুল মুমিন মোসাব্বির এবং ৩য় শ্রেণির বাংলা বইয়ের বিশেষজ্ঞ মো. রাকিবুর রহমানকে বদলি করা হয়নি।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬