এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য সুখবর আসছে

১১ জুলাই ২০২৩, ০৫:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকরা অটো এমপিওভুক্ত হবেন। তাদের পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন করতে হবে না।

মঙ্গলবার (১১ জুলাই) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে আয়োজিত কর্মশালায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করা হয়।

জানা গেছে, কোনো শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) পেতে গেলে অনলাইনে ফাইল প্রথমে সংশ্নিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ে যায়। নানা কারণে এসব ফাইল বিভিন্ন পর্যায়ে আটকে থাকে। এর ফলে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা মাসের পর মাস বেতন ছাড়াই চাকরি করেন। অথচ তারা এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশ পাওয়ার সময় একই ধরনের কাগজপত্র জমা দিয়ে থাকেন। এই শিক্ষকদের বর্তমানে পুলিশ ভেরিফিকেশনও করা হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, এমপিওভুক্তির আবেদনের শিক্ষকদের নানা ভাবে হয়রানি করা হয়। অনেক ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের অভিযোগও ওঠে। এতে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হন। শিক্ষকদের এসব ভোগান্তি কমাতে পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য নতুন করে এমপিও নীতিমালা সংশোধন করা হবে। নীতিমালা বাস্তবায়ন হলে এনটিআরসিএ’র সুপারিশের ক্ষেত্রে শিক্ষকদের সকল ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এরপর তারা অটো এমপিওভুক্ত হবেন। পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন করতে হবে না।

আরও পড়ুন: ইনক্রিমেন্ট কাটার অর্থ ফেরত পাবেন মাদ্রাসা শিক্ষকরা

কর্মশালায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অটো এমপিওভুক্তির বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। কর্মশালায় উপস্থিত সকলেই এই বিষয়ে একমত পোষণ করেছেন। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুৃক্তির বিষয়ে আমরা অটোমেশন পদ্ধতি অবলম্বনের বিষয়ে একমত হয়েছি। এখন থেকে শিক্ষকদের পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন করতে হবে না। এনটিআরসিএ’র মাধ্যমে যারা সুপারিশ পাবেন তাদের অটো এমপিওভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, যারা এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশ পান তারা  সুপারিশ পাওয়ার ক্ষেত্রে সব ধরনের কাগজপত্র জমা দেন। এই কাগজপত্র নতুন করে জমা দেওয়ার কিছু নেই। শিক্ষকদের হয়রানি বন্ধ করতে এখন থেকে এনটিআরসিএ’র সুপারিশের মাধ্যমেই শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারবেন। তাদের পৃথকভাবে আবেদন করতে হবে।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950