শিক্ষামন্ত্রী

জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে তরুণদের রক্ষা করতে হবে

২২ মে ২০১৮, ০৫:৪৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ ইসলামের পথ নয়। কিছু লোক ধর্মীয় ভূল ব্যাখ্যা দিয়ে তরুনদের বিপথগামী করছে। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও মাদক থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। তরুন প্রজন্মকে জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে রক্ষা করতে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন হতে হবে। শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করতে হবে।

শিক্ষামন্ত্রী মঙ্গলবার রাজধানীর বখশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাদরাসা ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানো হয়েছে। মাদরাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ইতোমেেধ্য ২ হাজার মাদ্রাসা ভবন তৈরি করা হয়েছে। আরো ২ হাজার ভবন নির্মান করা হবে। মাদ্রাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষা সম্পৃক্ত করা হয়েছে। তিনি বলেন, আলেমদের শত বছরের দাবী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ৫১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ইসলামি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দীন আহমদ বক্তব্য রাখেন।

মাও সেতুংকে নিয়ে কৌতুক, চীনে দুই স্পনসর হারালেন এমবাপ্পে
  • ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় পুলিশের জালে এমপির ছেলে
  • ২৭ অক্টোবর ২০২৬
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের নতুন অভিযোগ, নির্বাচনের আগে ফের …
  • ২৭ অক্টোবর ২০২৬
জবির বাসে সিট নিয়ে বিরোধ, জুনিয়রকে মারধরের অভিযোগ সিনিয়রের …
  • ২৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
  • ২৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের এইচএসসির ফল ৩ উপায়ে, যেভাবে দেখবেন
  • ২৭ অক্টোবর ২০২৬