আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে স্থাপন-একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি

২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

নতুন করে আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ৭টিকে অ্যাকাডেমিক স্বীকৃতি ও ১৫টিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  
  
চিঠিটি  ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে।

এতে আরও বলা হয়, পরিদর্শনের পর নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। প্রতিবেদনে নবম ও দশম শ্রেণির বিভাগভিত্তিক শিক্ষার্থী সংখ্যা, মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের তথ্য এবং পরিদর্শন কর্মকর্তার সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনের তথ্যের পক্ষে প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬