দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘সরকারি’ যুক্তের আদেশ

২৫ মে ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘রেজিঃবে/কমিউনিটি/বেসরকারি’ শব্দ বিলুপ্ত ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে—জানানো হয়েছে আদেশে।

মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয় (অধিগ্রহণ আইন) ১৯৭৪ এর ৩(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্মারককে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।

সরকারি আদেশে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া বিদ্যালয়গুলোর নামের সঙ্গে সংযুক্ত রেজিঃ বেঃ/কমিউনিটি/বেসরকারি শব্দগুলোর পরিবর্তে  ‘সরকারি’  শব্দ প্রতিস্থাপিত হবে এবং যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে ‘প্রাথমিক বিদ্যালয়’ শব্দগুলোর আগে ‘সরকারি’ শব্দ সংযোজিত হবে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে বৈঠক, ৩০ কর্মসূচিতে যোগ দিয়েছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: সরকারকে বিরোধীদলীয় নেতা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের পুকুর থেকে ধরা ১০ মণ পিরানহা মাছ বিক্রির সময় জব্দ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬