সরকারি হলো আরও ৩৬ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

২৯ মে ২০১৮, ০১:৫০ PM

আরও ৩৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। ২৮ মে, সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ মে, মঙ্গলবার এ আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।  এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪০৩টি।

নতুনভাবে সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো: ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয়, গোপালপুরের সূতী ভি এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয়, কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চবিদ্যালয়, চিলমারীর থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়, ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়, গাইবান্ধার সাঘাটার কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), কিশোরগঞ্জের তাড়াইল পাইলট মডেল উচ্চবিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয়, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, বরগুনার আমতলী এ কে মডেল পাইলট হাইস্কুল, পাথরঘাটা কে এম মডেল উচ্চবিদ্যালয়, বেতাগী পাইলট উচ্চবিদ্যালয়, টাঙ্গাইলের মধুপুর রানি ভবানী মডেল উচ্চবিদ্যালয়, পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর সি বি পাইলট উচ্চবিদ্যালয়, রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চবিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাজী আবদুল জলিল উচ্চবিদ্যালয়, হবিগঞ্জের লাখাইয়ের বামৈ উচ্চবিদ্যালয়, আজমিরীগঞ্জ এ বি সি পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়, নাটোরের বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, নলডাঙ্গা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়, ঢাকার কেরানীগঞ্জের শাক্তা উচ্চবিদ্যালয়, সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়, ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট মডেল উচ্চবিদ্যালয়, গোসাইরহাট ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়, রাজশাহীর পবার নওহাটা উচ্চবিদ্যালয়, পটুয়াখালীর মির্জাগঞ্জ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয়, বরিশাল বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), ঝালকাঠীর কাঠালিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় এবং রাজাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেগুলোতে একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বেসরকারি বিদ্যালয় ও কলেজকে সরকারি করা হচ্ছে।

 

নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9