কাল থেকে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

২৫ এপ্রিল ২০২৩, ০১:১৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। এ পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এজন্য এইচএসসির টেস্ট পরীক্ষা কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে পারবো।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬