ব্যাকডেটে শিক্ষক নিয়োগ ঠেকাতে ব্যানবেইসের তথ্য যাচাইয়ের ‍নির্দেশ

১০ এপ্রিল ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাকডেটে শিক্ষক-কর্মচারী নিয়োগ ঠেকাতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের তথ্যের সঙ্গে ব্যানবেইস সংরক্ষিত শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা সচিব সোলেমান খান।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘নতুন কোনো প্রতিষ্ঠান/স্তর এমপিও কোড পাওয়ার পর ব্যক্তি এমপিওর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করার নির্দেশনা রয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর ব্যক্তি এমপিওভুক্তির সময়ে পূর্বে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীকে বাদ দিয়ে পূর্ববর্তী তারিখ/স্মারক ব্যবহার করে অন্য কোনো শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।’’

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর শিক্ষক-কর্মচারীর ব্যক্তি এমপিওভুক্তির আবেদন যাচাই বাছাইয়ের সময় সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রতিটি ধাপে (উপজেলা/জেলা/অঞ্চল/অধিদপ্তর পর্যায়ে) ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডাটাবেইসে সংরক্ষিত তথ্যাদির সহিত আবশ্যিকভাবে ব্যক্তি এমপিওভুক্তির জন্য দাখিলকৃত তথ্যাদি তুলনামূলক যাচাই বাছাই করতে হবে।’’

আমার লড়াই বিজেপির বিরুদ্ধে না- তবে কার বিরুদ্ধে? যা বললেন …
  • ০৫ মে ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১৫ মে
  • ০৫ মে ২০২৬
ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন
  • ০৫ মে ২০২৬
শিক্ষা ক্যাডার ছাড়লেন বিসিএসের ৫ কর্মকর্তা
  • ০৫ মে ২০২৬
সেভ দ্য চিলড্রেন নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ১৬ মে
  • ০৫ মে ২০২৬
জাতীয় দল ছাড়ছেন সালাউদ্দিন, নিচ্ছেন নতুন দায়িত্বও
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9