বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১২ আগস্ট ২০২৬, ০৮:৩২ PM
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা

বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) শহীদ ডা. মিলন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কল্যাণ সমিতির উপদেষ্টা ডা. মোহাম্মদ আল মামুন।

সভায় সভাপতিত্ব করেন প্রস্থোডনটিক্স বিভাগের শিক্ষক, উপ-রেজিস্ট্রার (আইন) ও কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক (জনসংযোগ) ডা. সাইফুল আজম রঞ্জু।

সাধারণ সভায় ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস এম নওরোজ, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্যের (প্রশাসন) পিএস ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, সেকশন অফিসার এইচ এম ফিরোজ, জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারসহ বিএমইউতে কর্মরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা, ঐক্য ধরে রাখা এবং কল্যাণমূলক কাজের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিএমইউকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

সাধারণ সভার শুরুতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা ও প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়। পরে সদ্য অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬